সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

সাংবাদিকরা সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। বুধবার (১২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই অবস্থান কর্মসূচিতে আইন বিটের সাংবাদিক, সম্পাদক পরিষদ, ডিউজে ও ডিআরইউর নেতারা অংশগ্রহণ করেন। তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিক নেতারা বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, অথচ আমাদের দেশে এ ধরনের নিষেধাজ্ঞা বিচারের স্বচ্ছতা ও ন্যায়বিচারের পরিপন্থী।"

তারা আরও জানান, যদি আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

বিজ্ঞাপন