সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমনের মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন স্ট্রোকের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমনের মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা পাঠানো হয়েছিল। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইবিএ- এর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।'

সাইমনের মরদেহ চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে। তার মৃত্যুতে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় শোকাহত।

সাইমন গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন