বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। একই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুই শিক্ষার্থী, আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রক্টর দপ্তর, রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি। ইতোমধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ পরিদর্শন করেছে এবং আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত রোববার সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহসিন অভিযোগ অস্বীকার করলে প্রক্টরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরদিন সোমবার একটি নতুন বৈঠকে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক এস এম সালমান আনাসকে ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেন। এ সময় আনাসের মোবাইল ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সঙ্গে তোলা ছবি পাওয়ার দাবি করা হয়।

বৈঠকের পর আনাসকে প্রক্টর কার্যালয়ে মারধরের অভিযোগ ওঠে। এর পর আনাস, হাসিব, মাহমুদুলসহ কয়েকজন রাকসু ভবনে হামলা চালান বলে অভিযোগ করেছেন রাকসু নেতারা। এ ঘটনায় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব আহত হন।

পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবারও মুখোমুখি অবস্থান নেয় তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টর কয়েকজন শিক্ষার্থীকে পাঠকক্ষে নিয়ে যান। অভিযোগ রয়েছে, এরপর একদল শিক্ষার্থী পাঠকক্ষে প্রবেশ করে মারধর করে।

আহতদের উদ্ধার করতে পুলিশ ও প্রক্টরিয়াল বডি সহায়তা করে। গুরুতর আহত মাহমুদুল হাসানকে হাসপাতালে নেওয়ার সময় পুনরায় হামলার অভিযোগ ওঠে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ জানিয়েছে, ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন