শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
জাতীয়

নরসিংদীতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় গোসল করতে গিয়ে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নরসিংদীতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে গিয়ে একই সাথে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছে বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিরতির পর ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। তাদের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।

মৃত তাবিয়ার বাবা শামীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে খাবারের পর কাজে বের হয়ে ফোনে খবর পাই, মেয়ে পানিতে ডুবে মারা গেছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। জীবিত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়েছে এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন