নেত্রকোণায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলা শেষে জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদমিনার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দীপ্ত চৌধুরী, বয়স ২৪। তিনি শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপ্ত বন্ধুদের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বের হয়ে শহীদমিনার এলাকায় যান। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিলেন। এ সময় দীপ্ত একটি দ্বিতল ভবনের ছাদ থেকে ভিডিও ধারণ করছিলেন।
অবশ্যই অসতর্কতার কারণে তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ জানান, দীপ্ত চৌধুরী বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান।