বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী: ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি

ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, ফুটবল ইতিহাসের এক কিংবদন্তির স্মরণ।

ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী: ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি

আজ আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে তিনি মারা যান।

সময়ের স্রোতে তার বিদায়ের ক্ষত কিছুটা মলিন হলেও, ৮৬-এর বিশ্বকাপজয়ী এ মহাতারকার জাদু আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমলিন।

১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। আট বছর বয়সে ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন তিনি।

১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন।

ম্যারাডোনা আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল, ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’, আজও ইতিহাসের অংশ।

এছাড়া ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে সিরি এ শিরোপা জিতিয়েছিলেন।

বিজ্ঞাপন