শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার: মুক্তিযুদ্ধ মন্ত্রীর ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার: মুক্তিযুদ্ধ মন্ত্রীর ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আজ বৃহস্পতিবার সকালে রংপুরের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে।" তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্ত্রী আরও জানান, শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও নেতারা।

বিজ্ঞাপন