ভারতের তামিলনাড়ুতে একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের ভাগাড়টিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিশাল ময়লার স্তুপে, ফলে পুরো এলাকা তীব্র উত্তাপ ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এলাকাবাসীরা জানান, আগুনের কারণে নোংরা গন্ধ ছড়িয়ে পড়ে এবং তারা চরম ভোগান্তির মধ্যে রাত কাটান। অগ্নিকাণ্ডটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে। কারুর সিটি মিউনিসিপাল কর্পোরেশনের মালিকানাধীন ওই ভাগাড়টি। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে।