ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সেনা অবস্থান থাকা এলাকায় বৃক্ষরোপণ করা হবে।
সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তিনি উল্লেখ করেন, গাছ লাগানোর পাশাপাশি সেনাবাহিনী গাছের পরিচর্যার দায়িত্বও গ্রহণ করবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনীর অব্যাহত কাজের কথা উল্লেখ করে জানান, এবারের অভিযানে ১১ লাখ গাছ রোপণ করা হবে।
বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ছিল 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।'