বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে চাচার কোপে যুবক শাহিনের মৃত্যু

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে যুবক শাহিন মিয়ার মৃত্যু হয়েছে।

নরসিংদীতে চাচার কোপে যুবক শাহিনের মৃত্যু

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে চাচা মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় শাহিনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিন খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন