বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
স্বাস্থ্য

হিলিতে শুরু হলো জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান

হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

হিলিতে শুরু হলো জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান

দিনাজপুরের হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভার্চুয়ালি জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচির সূচনা করা হয়।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য।

এ সময় মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কর্মকর্তারা জানান, শুধু সরকারি উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন