শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২ জন

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,০১২ জন।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১,০১২ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। এদিকে, এ বছর ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ দেখা গেছে।

বিজ্ঞাপন