শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ প্রাণহানি, আক্রান্ত ৭৯০ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ প্রাণহানি, নতুন রোগী ভর্তি ৭৯০ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ প্রাণহানি, আক্রান্ত ৭৯০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৯০ জন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। চলতি বছর এ পর্যন্ত মোট ৪৯ হাজার ২২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রামে ১৯৬, খুলনায় ৬০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন