ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করবে। জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী জানান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আব্দুস সালাম বলেন, এতদিন সিটি করপোরেশন বেওয়ারিশের মতো ছিল, কিন্তু এখন থেকে জনগণের সঙ্গে একসাথে কাজ করতে হবে ডেঙ্গু প্রতিরোধে।
অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরের আশেপাশে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়।