মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলবার খান সামি নিহত হয়েছেন।

নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নেত্রকোণায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামি আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং শহরের চকপাড়া এলাকার চঞ্চল খানের ছেলে। তিনি নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি এবং রেডক্রিসেন্ট জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সামি বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

মরদেহ উদ্ধারের পর আইনি কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন