শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে জরিমানা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে জরিমানা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে জরিমানা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমা পানি পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হবে।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ অভিযানের আওতায় আগামী দুই-তিন দিনের মধ্যে মোবাইল-কোর্ট কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে এবং আশেপাশের ড্রেনে যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, অভিযানের সময় বাসাবাড়ি পরিদর্শনে কর্মকর্তারা যাবেন এবং তাদের বাড়িতে ঢুকতে দিতে হবে। সেখানে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।

তিনি সতর্ক করে বলেন, "অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের বিকল্প কিছু করার থাকবে না।"

বিজ্ঞাপন