বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজট

যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ।

যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজট দেখা দেয়। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য এটি খুবই কষ্টকর।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন সেতু পারাপার করেছে। সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতে বৃষ্টি, সেতুর ওপর দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন