রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ

উত্তরা সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ উত্তরা সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আজ বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এ কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন