বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের হত্যার বিচার হবে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৪শ' শহীদের হত্যাকারীদের বিচার হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের হত্যার বিচার হবে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৪শ' শহীদের পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন, "এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।"

তিনি আরও জানান, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।

এসময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, "এটি উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।"

বিজ্ঞাপন