রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
শিক্ষা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে

আজ প্রকাশিত হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। এ উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংবাদ সম্মেলনের পর ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মোবাইলের মাধ্যমে ফল জানতে চাইলে যেকোনো মোবাইল অপারেটর থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে DPE 123456 লিখে পাঠাতে হবে।

এছাড়া, শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও এক কর্মকর্তার অগ্রিম আপলোডের কারণে বিভ্রান্তি তৈরি হয়, যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন