বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
শিক্ষা

ছায়ানট শুরু করছে অনলাইন সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম

ছায়ানট অনলাইনে সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম শুরু করছে, আবেদন ১২ জুলাই থেকে।

ছায়ানট শুরু করছে অনলাইন সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম

দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট অনলাইনে সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা ব্যতীত দেশ ও দেশের বাইরে বসবাসরত সংগীতপ্রেমীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১০ জুলাই ২০২৬, শুক্রবার, ছায়ানটের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই অনলাইন কার্যক্রমের নাম হবে 'সঙ্গীত-পরিচয়' এবং এটি ৬ মাস ব্যাপী চলবে।

প্রথম আবর্তনের ভর্তির আবেদনপত্র ১২ জুলাই ২০২৬, রবিবার থেকে দেওয়া শুরু হবে। আসন সংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

প্রথম আবর্তে ক্লাস নেবেন বিভিন্ন সঙ্গীতশিল্পী, যেমন নজরুল সঙ্গীতে শারমিন সাথী ইসলাম ময়না, লোকসঙ্গীতে বিমান চন্দ্র বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতে মোস্তাফিজুর রহমান তূর্য এবং সরগমে টিংকু কুমার শীল।

অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১০ বছর হতে হবে, যা ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে পূর্ণ হতে হবে। এ ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই।

বিজ্ঞাপন