রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজ বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতেই পৃথক দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় শেষ রাতে পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিতের সিদ্ধান্ত আসে।

চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষা সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন