মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ডিসেম্বরে পরীক্ষার আগে শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা সরকারের

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরে পরীক্ষার আগে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে।

ডিসেম্বরে পরীক্ষার আগে শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা সরকারের

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, ডিসেম্বরে যখন শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দেবে, তখন তাদের কাছে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক প্রস্তুত থাকতে হবে।

মন্ত্রী আরও জানান, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া চলছে এবং আগস্টের শুরুতেই অর্ডার দেওয়া হবে, যাতে বই ছাপানোর কাজ দ্রুত শুরু করা যায়।

শিক্ষামন্ত্রী জানান, কারিকুলামে কিছু পরিমার্জন আসছে এবং আলাদা শ্রেণিতে চারটি নতুন বই আসবে। ভাষা শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের কাজ আগামী বছর থেকে শুরু হবে।

বিজ্ঞাপন