শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিশুদের প্রস্তুতির আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

শিশুদের প্রস্তুতির আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান।

শিশুদের প্রস্তুতির আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। তিনি আশা প্রকাশ করেন যে, শিশুরা নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

এ সময় তিনি ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন