সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রখ্যাত গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রখ্যাত গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।

প্রখ্যাত গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৫ জুলাই দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জানা গেছে, অধ্যাপক ফজলুল হক মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৪ সাল থেকে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক ফজলুল হক নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

তিনি ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

অধ্যাপক ফজলুল হকের ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টির বেশি প্রকাশিত বই রয়েছে। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রও সম্পাদনা করেছেন।

১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন