মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
শিক্ষা

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় ৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন না, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী

এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪২ হাজার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। তবে, এ বছর এই প্রবণতা গত কয়েক বছরের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। এক বছরের ব্যবধানে এই হার বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধন করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। কিন্তু শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, পরীক্ষায় ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী।

শিক্ষাবিদ নূরে আলম সিদ্দিকী জানান, প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। গত বছরের তুলনায় এ হার বেড়েছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বিগত দিনের মতো এবার প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না। এ কারণে হয়তো ঝরে পড়ার হার বেড়ে গেছে। তিনি বলেন, "এটি খারাপ নির্দেশক, তাই এটিকে এড্রেস করা হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।"

বিজ্ঞাপন