মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে
শিক্ষা

ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু হবে

ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু হবে

বাংলা ও ইংরেজির পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, "আমরা একটি মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চাই। যেখানে নতুন নতুন বিষয় চালু করা হবে। উদাহরণস্বরূপ, ষষ্ঠ শ্রেণি থেকে সব ছাত্রছাত্রীর জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করা হবে।"

মাহদী আমিন জানান, "আমরা ষষ্ঠ শ্রেণি থেকে একটি তৃতীয় ভাষা চালু করতে যাচ্ছি। এটি চালু হতে কিছুটা সময় লাগবে, তবে প্রক্রিয়া চলমান রয়েছে।" চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি এবং খেলাধুলা বিষয় দুটি বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, "আমরা চাই এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে ছাত্রদের শিখতে বাধ্য করা হবে না, বরং তারা সহযোগিতামূলক পরিবেশে কাজ করবে।"

ইউনেস্কোর সহযোগিতায় নতুন সরকারের জন্য ৪৮ মিলিয়ন ডলারের বরাদ্দের ঘোষণা দেন তিনি। এছাড়াও, "ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রোগ্রাম, মাল্টিমিডিয়া ক্লাসরুম" এর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

শিক্ষকদের প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মাহদী আমিন বলেন, "শিক্ষকরাই পাঠদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে।"

তিনি বলেন, "এই অনুদান শিক্ষকদের সক্ষমতা ব্যবহারে সহায়তা করবে এবং সরকারের কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিজ্ঞাপন