বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু, নির্দেশনা মানতে হবে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু, নির্দেশনা মানতে হবে

সারা দেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন, যা ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি। ছাত্রদের সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এবারের পরীক্ষায় ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সচিব জানান, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারিত।

পরীক্ষা চলাকালীন কোনো বিরতি থাকবে না এবং পরীক্ষার্থীদের ৭ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে নিষেধ রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫।

বিজ্ঞাপন