বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তা

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, যেখানে ৩১০টি কেন্দ্রে তিন লাখ ৩৯৩ জন পরীক্ষা দেবেন।

দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য ৩০ মিনিট আগে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্রে পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং কক্ষ ব্যবস্থাপনাসহ বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন