ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উল্লেখ করেন, দেশের বিনির্মাণে নেতৃত্বদানকারী বেশিরভাগ ব্যক্তিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় অবদান রাখছেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো হলের সংস্কার, যেখানে ক্যাম্পাসে সকল সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। তিনি জানান, ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ এখন শূন্যে নেমে এসেছে।