বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছর পূর্ণ করেছে, উপাচার্য বিশেষ মন্তব্য করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে। এটি বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের। এই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির পর উপাচার্য এসব কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বিদেশেও দেশের সুনাম অর্জন করছেন।

এছাড়া, অতিথিরা উল্লেখ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান রয়েছে। শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ।

বিজ্ঞাপন