বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
শিক্ষা

জাবিতে অনুষ্ঠিত জাতীয় মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’

জাবিতে অনুষ্ঠিত ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’ প্রতিযোগিতায় ছয়টি দলের অংশগ্রহণ।

জাবিতে অনুষ্ঠিত জাতীয় মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক আয়োজিত জাতীয় হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা ‘এসকিউ গ্রুপ প্রেজেন্টস ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’, পাওয়ার্ড বাই ওয়ালটন অ্যান্ড পূবালী ব্যাংক পিএলসি-এর গ্র্যান্ড ফিনালে গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ফাইনাল পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছয়টি দল তাদের উদ্ভাবনী মার্কেটিং পরিকল্পনা, সৃজনশীল ধারণা এবং কৌশলগত দক্ষতা উপস্থাপন করে। প্রতিযোগিতার মোট পুরস্কার ছিল ২ লাখ ৫০ হাজার টাকা।

আয়োজকরা জানান, এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৫শ'এর বেশি শিক্ষার্থী অংশ নেন। নিবন্ধনের জন্য মোট ৪১৫টি দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ের পর ৩১টি দল দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করে, এবং পরে সেরা ছয়টি দল গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।

ফাইনাল পর্বের বিচারক হিসেবে দেশের করপোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। বিচারকদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ মাহবুব, বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর লিড ইয়াসিন সোহাগ এবং গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর মো. ইফতেখার আলম।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুল হুদা, প্রক্টর ড. এ.কে.এম. রাশিদুল আলম, ভূগোল বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন, কোলগেট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাজহার, এসিআই কনজিউমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামরুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অনুষ্ঠানে অংশ নেন।

আইবিএ-জেইউ বিজনেস ক্লাব জানিয়েছে, শিক্ষার্থীদের বাস্তবধর্মী মার্কেটিং দক্ষতা বিকাশ এবং করপোরেট জগতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেই টানা তিন বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন