রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন
শিক্ষা

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার জন্য প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, প্রতিটি পরীক্ষাকক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিত করতে হবে।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন।

উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে শুরু হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।

বিজ্ঞাপন