বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সহযোগিতায় ‘পিইউ-বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ ২০২৬-২৭’ শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজকরা উপস্থিত ছিলেন।
পারুল ইউনিভার্সিটি, যা ভারতের 'ন্যাক' কর্তৃক এ++ গ্রেডপ্রাপ্ত এবং গুজরাট সরকারের 'সেন্টার অব এক্সেলেন্স' হিসেবে স্বীকৃত, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ (১০০১-১১০০ ব্যান্ড) স্থান পেয়েছে। এছাড়া, এটি এনআইআরএফ ২০২৫-এর তালিকায় উদ্ভাবনী ক্ষেত্রে ভারতের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ৬,৫০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ মোট ৭০,৫০০-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন এবং আকর্ষণীয় স্কলারশিপের নতুন সুযোগের কথা জানান। তিনি বলেন, বর্তমানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সিইও জানান, প্রথম বছরে ২২ জন শিক্ষার্থীকে পাঠানোর মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তী বছরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৭ জনে পৌঁছায়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৭৪টি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন।
এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের মাটিতে বিশ্বমানের ও সাশ্রয়ী উচ্চশিক্ষার পথ আরও সুগম করা।