বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
শিক্ষা

সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন ১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী।

সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন ১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পথে পা বাড়াচ্ছেন এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী। তাদের স্বপ্ন, বিশ্বমানের শিক্ষা, নতুন অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়া। প্রতিবছর কেন বাড়ছে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ, তা নিয়ে আলোচনা হয়েছে সম্প্রতি ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত ‘প্রি-ডিপারচার ২০২৬’ অনুষ্ঠানে।

এএইচজেডের আয়োজনের এই অনুষ্ঠানে অংশ নেন চলতি বছরের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে যেতে প্রস্তুত শিক্ষার্থীরা, তাদের পরিবার এবং শিক্ষাবিদরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া, চীফ কমার্সিয়াল অফিসার জহিরুল ইসলাম, এবং এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান।

যুক্তরাজ্য বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পরিবেশ এবং বৈশ্বিক ক্যারিয়ারের সম্ভাবনা কারণে প্রতিবছর দেশটিতে আবেদনকারীর সংখ্যা বাড়ছে। এএইচজেডের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশকে বিনামূল্যে পূর্ণাঙ্গ সেবা প্রদান করা হচ্ছে।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি এবং যাত্রার আগের প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে সহায়তা দেওয়া হচ্ছে। চলতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমানো শিক্ষার্থীদের একটি বড় অংশ পেয়েছেন মেধাভিত্তিক স্কলারশিপ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার কারণে যুক্তরাজ্যে পড়াশোনার স্বপ্ন পূরণ করা সহজ হয়েছে। শিক্ষার্থীদের নতুন যাত্রাকে সহজ করতে বিভিন্ন সেশনের আয়োজন করা হয়, যেখানে বিমানবন্দরের নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং নতুন দেশে মানিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

শিক্ষার্থীদের জন্য কুইজ, নেটওয়ার্কিং সেশন এবং বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়। বিশেষ পার্টনার হিসেবে যুক্ত ছিল টার্কিশ এয়ারলাইন্স। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী একজন শিক্ষার্থীকে ঢাকা থেকে যুক্তরাজ্য যাতায়াতের জন্য বিনামূল্যে এয়ার টিকিট প্রদান করা হয়।

বিদেশে উচ্চশিক্ষা এখন একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং বৈশ্বিক সুযোগের দরজা খুলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক প্রস্তুতি, তথ্য এবং পরিকল্পনা বিদেশে শিক্ষার জন্য অপরিহার্য। প্রতি বছর এএইচজেডের মতো প্রতিষ্ঠানগুলোর আয়োজন শিক্ষার্থীদের সেই প্রস্তুতিতে সহায়তা করছে। সেপ্টেম্বরের এই যাত্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়ে, যেখানে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে প্রবেশ করছে।

বিজ্ঞাপন