শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে আসা শিক্ষার্থীদের গ্রামে পাঠানোর ঘোষণা

শিক্ষামন্ত্রী শহরে আসা শিক্ষার্থীদের গ্রামে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন।

গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে আসা শিক্ষার্থীদের গ্রামে পাঠানোর ঘোষণা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, যারা বিগত ২০ বছর ধরে গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে এসেছে, তাদের আবারও গ্রামে পাঠানো হবে। বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে। তিনি জানান, এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, মন্ত্রী উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে ৬০ হাজার শিক্ষক সংকটের সম্মুখীন। তিনি বলেন, এভাবে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয় এবং তাই পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এহসানুল হক মিলন আরও বলেন, আগে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে শুধুমাত্র নম্বরপত্র যোগ করা হতো, কিন্তু আইন পরিবর্তন করে খাতা চেক করার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন