বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে সিম্পোজিয়াম

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে সিম্পোজিয়াম

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর সম্ভাব্য প্রভাব নিয়ে একটি পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ সিম্পোজিয়ামে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস সাবের। তিনি বলেন, "শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, বরং তা যথাযথভাবে ব্যয়ের সক্ষমতা নিশ্চিত করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "জনগণ, শিল্পখাত ও শিক্ষাঙ্গনের সমন্বয় ছাড়া কোনো বাজেট সফল হতে পারে না।"

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কৃষি অর্থনীতিবিদ ড. ইফতিখার মোস্তফা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

বক্তারা বাজেটে বিনিয়োগ, জ্বালানি, শিল্প ও জনগণকেন্দ্রিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া কবির।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিম্পোজিয়ামে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার, শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন