বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে

আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষা শুরু, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে আজ একযোগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী।

আজ ২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষায় প্রথমবারের মতো কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া, নকল প্রতিরোধে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁসের ভুয়া গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত, এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন