বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়নি।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত

কুমিল্লা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও মাত্র ৯৫ হাজার ৮৯ জন ফরম পূরণ করেছেন। এর ফলে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

কুমিল্লা বোর্ডের ৯৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন মেয়ে এবং ৩৭ হাজার ৭৬৫ জন ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারাদেশের মতো কুমিল্লা বোর্ডেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানিয়েছেন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার ১৯৩টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে ৪৬৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে অনেক শিক্ষার্থী আয়-রোজগারে যুক্ত হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম জানান, সকল কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং নজরদারির জন্য সিসি ক্যামেরা চালু রয়েছে।

বিজ্ঞাপন