বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষকদের নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী শিক্ষকদের নির্বাচনে অংশ না নিতে আইন করার আহ্বান জানিয়েছেন।

শিক্ষকদের নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে হলে চাকরি ছেড়ে দিতে হবে। তিনি বলেন, "আমরা চাই শিক্ষকেরা আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করুক এবং সরকার এ ব্যাপারে আইন তৈরি করুক।"

ড. মিলন বলেন, "কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ নির্বাচন সকলে করতে পারবে। তবে নির্বাচন কমিশনের জন্য একটি ডিরেক্ট রেগুলেশন হতে পারে, যা আইনকে ব্যত্যয় ঘটায় না।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, "এই ধরনের নিষেধাজ্ঞা থাকলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের প্রয়োজনীয়তা বজায় থাকবে।"

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি ২ শতাংশ বরাদ্দ দিয়েছেন এবং পরবর্তীতে ৫ শতাংশ দেওয়ার কথা বলেছেন। এছাড়া আপিল বিভাগের রায় অনুযায়ী, ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই।

বিজ্ঞাপন