বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢামেক হাসপাতালে টেন হেডেড মাইক্রোস্কোপের আগমন ক্যান্সার নির্ণয়ে নতুন দিগন্ত

ঢামেক হাসপাতালে টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত, ক্যান্সার শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন।

ঢামেক হাসপাতালে টেন হেডেড মাইক্রোস্কোপের আগমন ক্যান্সার নির্ণয়ে নতুন দিগন্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত হওয়ায় ক্যান্সার নির্ণয়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে প্যাথলজি বিভাগে টেন হেডেড মাইক্রোস্কোপ ও অন্যান্য প্যাথলজি যন্ত্রপাতি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২৫ বছর পর ঢামেক হাসপাতালে এই অত্যাধুনিক মাইক্রোস্কোপটি আনা হয়েছে, যা ক্যান্সার শনাক্তকরণ ও রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, ঢাকা মেডিকেলের আবাসনসহ অন্যান্য ক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে এবং সরকারের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এছাড়া, আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমানের আগমন ঘটবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন