শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

কুমিল্লার ১৫ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী পাস করেনি, ৩টি প্রতিষ্ঠানে একজনই পরীক্ষার্থী

কুমিল্লার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থী পাস করেনি, ৩টির পরীক্ষার্থী একজনই ছিল।

কুমিল্লার ১৫ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী পাস করেনি, ৩টি প্রতিষ্ঠানে একজনই পরীক্ষার্থী

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল একজন করে, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর পৌর শহীদ জাবেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের বগইর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং ফেনী সদর উপজেলার বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে, বোর্ডের অধীন চারটি প্রতিষ্ঠানে সব পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং মেঘনা উপজেলার মোজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন, পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

বিজ্ঞাপন