শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

গামা ইরেডিয়েশন প্রযুক্তি কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে

গামা ইরেডিয়েশন প্রযুক্তি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে, জানিয়েছেন কৃষিমন্ত্রী।

গামা ইরেডিয়েশন প্রযুক্তি কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, গামা ইরেডিয়েশন প্রযুক্তি বাংলাদেশসহ বিশ্বব্যাপী কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, এই প্রযুক্তি কৃষিপণ্যের পচন রোধ করে এবং জীবাণুমুক্তকরণে সহায়ক।

মন্ত্রী আজ শনিবার গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের আমের ইউরোপসহ বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। তবে রপ্তানি বৃদ্ধির জন্য গুণগত মান নিশ্চিত করা আবশ্যক।’

তিনি আরও বলেন, ‘সরকার আগামী দিনের কৃষি পণ্যকে এক নম্বর রপ্তানি পণ্য হিসেবে বেছে নিয়েছে। কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতি উন্নত হবে।’

মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানীরা আমাকে বলেছেন ক্যাপসিকয়াম ও গাজর আমদানি বন্ধ করতে। আমরা আমদানি থেকে বেরিয়ে আসতে চাই।’

অনুষ্ঠানে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, কৃষি সচিব মো. সেলিম খান, এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্ত্রী উদ্বোধনের পর গামা ইরেডিয়েশন সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন