মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি উদযাপন

গৌরব, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি।

মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত বর্ণাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলায় বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও মার্কেটিং পরিবারের সদস্যরা অংশ নেন। আয়োজক হিসেবে ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা দেওয়ান রাশিদুল হাসান, মো. শাহজাহান ও রাশিদা হোসাইনসহ নির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা ৫২ বছরের গৌরবময় যাত্রাকে স্মরণ করে বিভাগের সমৃদ্ধ ঐতিহ্য, সাফল্য এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, এই মিলনমেলা মার্কেটিং পরিবারের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।

বিজ্ঞাপন