ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকদের একাংশ অংশগ্রহণ করে। শিক্ষকেরা জানান, ক্যাম্পাসে যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও সহিংস তৎপরতা প্রতিহত করা হবে।
শিক্ষকরা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচারের ঘটনা ঘটেছে। এর পর আবারও নতুন করে ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন যে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ সময় বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান।
গণতান্ত্রিক মূল্যবোধ ও পরমতসহিষ্ণুতা চর্চার মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ার আহ্বান জানান তারা।