বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত
শিক্ষা

১৮ এইচএসসি পরীক্ষার্থী শনিবার থেকে পরীক্ষায় অংশ নেবে

১৮ জন এইচএসসি পরীক্ষার্থী শনিবার থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

১৮ এইচএসসি পরীক্ষার্থী শনিবার থেকে পরীক্ষায় অংশ নেবে

বগুড়া ও নাটোরের দুটি কলেজের ১৮ জন এইচএসসি পরীক্ষার্থী শনিবার (৪ জুলাই) থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার কাজ চলছে, ফলে তারা শনিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শিক্ষা বোর্ড জানায়, বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজের কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জমা দেওয়া অর্থ সময়মতো শিক্ষা বোর্ডে পাঠানো হয়নি।

ফলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্র ইস্যু না হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, এই শিক্ষার্থীদের বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তারা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু করবে।

এদিকে, এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞাপন