সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষকদের দায়িত্ব: শিশুদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা

শিশুরা জাতির ভবিষ্যৎ; দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।

শিক্ষকদের দায়িত্ব: শিশুদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা

শিশুরা জাতির ভবিষ্যৎ; এই শিশুদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাতিকে এগিয়ে নিতে হলে, পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, গতানুগতিক ধারার পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করতে।

উদ্বোধন শেষে অনুষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের সাফল্য ও তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন