সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকদের সম্মান রক্ষার জন্য বিশেষ দিন।

আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষা একটি জাতি গঠনের অপরিহার্য উপাদান। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড গড়ার দায়িত্ব পালন করেন শিক্ষকরা, যারা মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষা প্রদান ও জীবনকে সুন্দরভাবে গড়ার পথে নির্দেশনা দেন। তাই শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়।

আজ, ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্য দেশগুলোতে এই দিনে দিবসটি উদযাপন করা হয়। শিক্ষকদের সম্মান রক্ষা এবং তাদের সমাজে অবদান স্মরণে দিনটি পালন করা হয়।

বাংলাদেশেও প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। সরকারিভাবে কয়েক বছর ধরে এই দিবসটি পালন করা হচ্ছে। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।

১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয় এবং ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়ে আসছে।

বিজ্ঞাপন