শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

মিড-ডে মিলে অনিয়ম রোধে কুপন পদ্ধতির প্রস্তাব

মিড-ডে মিলের অনিয়ম রোধে শিক্ষামন্ত্রী কুপন পদ্ধতির প্রস্তাব দিয়েছেন।

মিড-ডে মিলে অনিয়ম রোধে কুপন পদ্ধতির প্রস্তাব

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের অনিয়ম এবং দুর্নীতি কমানোর লক্ষ্যে কুপন পদ্ধতির প্রস্তাব করেছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে, যা দিয়ে তারা স্থানীয় তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে পছন্দ অনুযায়ী খাবার কিনবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকানে পছন্দের খাবার না পায়, তাহলে তারা কুপনটি ব্যবহার করবে না। কুপনের অর্থ শিক্ষার্থীর কাছে থাকবে।

এহছানুল হক মিলন আরও জানান, এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর বাস্তবায়ন নিয়ে আরও আলোচনা হবে।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বইয়ের মান যাচাইয়ের জন্য পাঁচস্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মান খারাপ হলে বই বাতিল করা হবে। এখন পর্যন্ত ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে।

মন্ত্রী বলেন, যদি প্রিন্টার্সের বিরুদ্ধে খারাপ মানের বই দেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন