অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে জাতীয় কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আয়োজন করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এই কুইজে অংশগ্রহণের সুযোগ পাবেন দেশের সকল নাগরিক। অধ্যাপক ডা. জাকির হোসেন হাবীব জানান, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এএমআর সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে লক্ষ্য রাখা হচ্ছে।
কুইজটি দুই ধাপে অনুষ্ঠিত হবে: একটি অনলাইন প্রাথমিক রাউন্ড এবং অপরটি সশরীরে চূড়ান্ত পর্ব। প্রাথমিক রাউন্ডের কুইজটি ২০ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এবং এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
অনলাইন কুইজে ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, যা এএমআর-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিযোগীদের ২০ মিনিট সময় দেওয়া হবে প্রশ্নগুলো সম্পন্ন করার জন্য। সঠিক উত্তরের জন্য ০.৫ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
চূড়ান্ত পর্বে সেরা তিন বিজয়ী প্রতিযোগী বিশেষ পুরস্কার ও সম্মাননা পাবেন। এছাড়া, সকল যোগ্য ফাইনালিস্টদের জন্য সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট প্রদান করা হবে।